Showing posts with label সুকুমার রায়. Show all posts
Showing posts with label সুকুমার রায়. Show all posts

Saturday, September 21, 2013

কিছু চাই - সুকুমার রায়

*** ***
কিছু চাই

***  ***

কারোর কিছু চাই গো চাই ? 
এই যে খোকা, কি নেবে ভাই? 
জলছবি আর লাট্টু লাটাই 
কেক বিস্কুট লাল দেশলাই 
খেলনা বাঁশি কিংবা ঘুড়ি 
লেড্‌ পেনসিল রবার ছুরি? 
এসব আমার কিছুই নাই, 
কারোর কিছু চাই গো চাই? 

কারোর কিছু চাই গো চাই? 
বৌমা কি চাও শুনতে পাই? 
ছিটের কাপড় চিকন লেস্‌ 
ফ্যান্সি জিনিস ছুঁচের কেস্‌ 
আল্‌তা সিঁদুর কুন্তলীন 
কাঁচের চুড়ি বোতাম পিন্‌? 
আমার কাছে ওসব নাই, 
কারোর কিছু চাই গো চাই? 

কারোর কিছু চাই গো চাই? 
আপনি কি চান কর্তামশাই? 
পকেট বই কি খেলার তাস 
চুলের কলপ জুতোর ব্রাশ্‌ 
কলম কালি গঁদের তুলি 
নস্যি চুরুট সুর্তি গুলি? 
ওসব আমার কিছুই নাই, 
কারোর কিছু চাই গো চাই?

*** *** ***

Thursday, September 19, 2013

অবাক কাণ্ড সুকুমার রায়


 অবাক কাণ্ড



শুন্‌ছ দাদা! ঐ যে হোথায় বদ্যি বুড়ো থাকে
সে নাকি রোজ খাবার সময় হাত দিয়ে ভাত মাখে
শুন্‌ছি নাকি খিদেও পায় সারাদিন না খেলে
চক্ষু নাকি আপনি বোজে ঘুমটি তেমন পেলে

চল্‌তে গেলে ঠ্যাং নাকি তার ভূয়েঁর পরে ঠেকে
কান দিয়ে সব শোনে নাকি? চোখ দিয়ে সব দেখে
শোয় নাকি সে মুণ্ডটাকে শিয়র পানে দিয়ে
হয় না কি হয় সত্যি মিথ্যা চল্‌ না দেখি গিয়ে!

****_+_+_****